পাঞ্জাবি-টুপি পরায় চাকরিচ্যুত বাংলালিংক কর্মী

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

পাঞ্জাবি-টুপি পরে অফিসে যাওয়ার অপরাধে সরদার আল মারজান নামের বাগেরহাটের বাংলালিংক কাস্টমার কেয়ারের এক প্রতিনিধিকে চাকরিচ্যুত করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার (২৩ মে) পাঞ্জাবি-টুপি পরিধান করে অফিস করার অপরাধে দুপুরে মারজানকে গালিগালাজ করে চাকরি থেকে অব্যাহতি দেন বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আ. রায়হান উদ্দিন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৯ মে) মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ দাবি করে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আঃ রায়হান উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্ষতিগ্রস্ত আল মারজান। মারজানের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান বাগেরহাট জজকোর্টের আইনজীবী জগৎজীবন বসু।

লিগ্যাল নোটিশে বলা হয়, সরদার আল মারজান ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে চলতি বছরের ২৩ মে পর্যন্ত বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসেবে চাকরি করে আসছেন। রমজান মাস শুরু হলে ২৩ মে মারজান পাঞ্জাবি-টুপি পরিধান করে অফিসে যান। অফিসের নিয়মিত কাজ হিসেবে নিজের ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে সহকর্মীদের সু-প্রভাত জানান।

হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঞ্জাবি-টুপি পরিহিত ছবি দেখে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আবু রায়হান উদ্দিন মোবাইল ফোনে মারজানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মারজান ও মো. আ. রায়হান উদ্দিনের কথোপকথনের রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হযেছে।

এ ধরণের গালিগালাজ ও চাকরিচ্যুত করায় মারজান সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য তার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ প্রদান না করলে ৭ দিনের মধ্যে আদালতের আশ্রয় গ্রহণের কথা নোটিশে বলা হয়েছে।

তবে এ বিষয়ে মঙ্গলবার রাতে মুঠোফোনে জানতে চাইলে বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আঃ রায়হান উদ্দিন বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, সে সরাসরি আমাদের কর্মী ছিল না। একটি তৃতীয় পক্ষের মাধ্যমে ওই পদে সে নিয়োগপ্রাপ্ত। তাকে চাকরি দেয়া বা চাকরিচ্যুত করার ক্ষমতা আমার নেই।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত