ইয়াবা ব্যবসায় যুক্ত আঃলীগ-ছাত্রলীগ নেতাদের আন্দোলনের হুমকি

Share

ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় থাকা ১১৫১ জন মাদক ব্যবসায়ী ও ৬০ জন গডফাদার হিসেবে যে তালিকা প্রকাশিত হয়েছে তা সঠিক নয় দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

তাদের দাবি, তালিকায় স্থানীয় কিছু নিরপরাধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার নাম এসেছে বলে দাবি করা হয়। তাদের নাম বাদ না দিলে আন্দোলনের যাবার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন দলটির নেতারা। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মাদক ব্যবসায়ীদের তালিকা করে অভিযান চালানোর দাবি করে টেকনাফের সরকার দলীয় নেতারা।

২৪ মে বৃহস্পতিবার বিকেলে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সাবেক সংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিযোগ করেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে ইয়াবা ব্যবসায়ীর তালিকায় উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, জেলা যুবলীগ সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ, রাশেদ মোহাম্মদ আলী সহ অনেক নিরপরাদ ব্যক্তিদের নাম সেই তালিকায় রয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।

তিনি আরো বলেন, যারা তালিকা করেছে তারা যদি অবৈধ মাদক ব্যবসায়ী জড়িত প্রমাণ দিতে পারে তবে আমরা নিজেরাই তাদেরকে আইনের হাতে তুলে দেব। অন্যত্থায় তারা সহ সকল নিরপরাধীদের নাম বাদ দিয়ে প্রকৃত ইয়াবা ব্যবসায়ী ও গডফাদারদের নাম তালিকাভুক্ত করার দাবি জানান তিনি।

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, যারা প্রকৃত ইয়াবা ব্যবসায়ী তাদেরকে শাস্তি দিন। যারা আওয়ামী পরিবারের নিবেদিত সৈনিক, যারা কোনদিন মাদক ব্যবসা করেনি তাদেরকে তালিকা থেকে বাদ দিন। যদি তা করা না হয় তাহলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত