এই রোনালদোকে ভয় পেতেই পারে পিএসজি

Share

ক্রিশ্চিয়ানো রোনালদোকে আটকাতে পারেনি পিএসজি। পারেনি অসাধ্য সাধন করতেও। কাল, পিএসজির মাঠে শেষ ষোলোর ফিরতি লেগ ২-১ গোলে জিতে রোনালদোর রিয়াল মাদ্রিদই উঠে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।

বার্নাব্যুতে প্রথম লেগ ৩-১’এ জিতেছিল রিয়াল। তাই, পিএসজির মাঠে বাড়তি চাপ ছাড়াই ফিরতি লেগ খেলতে নামে গত দু’আসরের চ্যাম্পিয়ন দলটি। কিন্তু, কোয়ার্টার ফাইনালে ওঠার কঠিন সমীকরণ মেলানোর চেষ্টায় পিএসজি শুরুতেই রিয়ালের রক্ষণে চাপ বাড়ালে আক্রমনে ধার হারায় রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো গোল করে পার্থক্য গড়ে দেন দু’দলের।

এবারের আসরে প্রতিটি ম্যাচেই লক্ষ্যভেদ করা রোনালদোর গোল হলো সর্বাধিক ১২টি। ৬৬ মিনিটে পিএসজির ভেরাত্তি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও ৭১ মিনিটে কাভানি গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের। ৮০ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে গোল করেন রিয়ালের কাসিমিরো। মাদ্রিদ ক্লাবটির জন্মবার্ষিকীতে সমর্থকদের উৎসবের দারুণ এক উপলক্ষ উপহার দিলো জিদানের শিষ্যরা।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত