সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, ৩৯ আরোহীর সবাই নিহত

Share

সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে ৩৯ আরোহীর সবাই। বিমানটি সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ার হেমিম বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হয়। মঙ্গলবার মস্কো থেকে ৩৩ যাত্রী ও ছয় ক্রু নিয়ে আকাশে ওড়ে অ্যান্টোনোভ টুয়েন্টি সিক্স বিমানটি। লাতাকিয়ার বিমানবন্দরে অবতরণের আগেই, অন্তত পাঁচশো’ মিটার উচুতে বিধ্বস্ত হয় বিমানটি। তবে এতে আগুন ধরে যায়নি।

যান্ত্রিক ক্রটির কারণে এটি বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিমানটি গুলি করে ভূপাতিত করার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিযেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সপ্তাহখানেক আগেই সিরিয়ার বিদ্রোহীদের মর্টার শেলের আঘাতে বিধ্বস্ত হয় এক রুশ যুদ্ধ বিমান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ২০১৫ সাল থেকে বিদ্রোহীদের দমনে অভিযানে চালিয়ে আসছে রুশ সেনাবাহিনী।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত