কোন দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না- প্রধানমন্ত্রী

Share

কোন দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না – হুশিয়ারী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে অডিট ভবনে আন্তর্জাতিক সুপ্রীম-অডিট ইনস্টিটিউটের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ভোগ বিলাসে ব্যস্ত থাকলেও আওয়ামী লীগ জনগণের ইন্নয়নে কাজ করে।

তিনি বলেন, সরকারের আর্থিক হিসাব ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অর্থনৈতিক কর্মকান্ডের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় অডিট বিভাগকে আরও শক্তিশালী ও যুগোপযোগি করে গড়ে তুলতে হবে। এ বিষয়ে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সুশাসন নিশ্চিত করা ও দুর্নীতি কমিয়ে আনতে আধুনিক অডিট ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিক দুই মেয়াদে দেশে দুর্নীতি বেশিরভাগ কমে গেছে। দুর্নীতি দমন কমিশনও এখন অনেক স্বাধীনভাবে কাজ করছে। সরকারের এমপি, মন্ত্রীদেরও তারা জিজ্ঞাসাবাদ করতে পারছেন বলে জানান প্রধানমন্ত্রী।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত