আর মাত্র দু’ সপ্তাহ বাকী ৫২ তম বিশ্ব ইস্তেমার

Share

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫২ তম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হতে আর মাত্র দু’ সপ্তাহ বাকী। আগামী জানুয়ারির ১৩ তারিখে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

টঙ্গীর তুরাগ নদীর তীরে এখন চলছে প্রথম পর্বের ইস্তেমার জোর প্রস্তুতি। পাঁচশ ৬০ একর জমিতে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। সেই সাথে সমান তালে চলছে বিদ্যুৎ লাইন টানা, পানি লাইন পরীক্ষা, পয়:নিষ্কাশন ব্যবস্থা মেরামত ও পরিচ্ছন্নতার কাজ।

ঢাকা, গাজীপুরসহ আশ পাশের জেলাগুলো থেকে স্বেচ্ছাসেবীরা গেছেন প্রস্তুতি কাজে অংশগ্রহনের জন্য। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিনমান কাজ শেষে বাড়ি ফিরছেন মূসল্লীরা। তারা জানান, আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা এসবসকাজ করে যাচ্ছেন।

গতবছরের চেয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ১০টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। তুরাগ নদীতে নেয়া হয়েছে নৌ-টহলের ব্যবস্থাও। ইজতেমা শুরু হলে নেয়া হবে পাঁচ স্তুরের নিরাপত্তা ব্যবস্থা।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত