করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

Share

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৯আগস্ট) বারঘড়িয়া ইউনিয়নের অন্তর্গত ফাজিলখালী দাখিল মাদ্রাসায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।

দিনব্যাপী এ আয়োজনে বারঘড়িয়া ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম, বাত ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে আয়োজিত ওই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জামায়াতের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, বারঘড়িয়া ইউনিয়নের জামায়াত মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আসাদুল্লাহ আল গালিব, করিমগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোসাব্বির প্রমুখ।

ফাজিলখালি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন বলেন, ডাক্তার জেহাদ খান এই প্রত্যন্ত অঞ্চলে এসেছেন, এতে এলাকাবাসী সবাই খুশি। তার মতো এত বড় ডাক্তার এই এলাকায় এসেছেন তাতে সবাই মুগ্ধ।
তিনি বলেন, এই এলাকা থেকে হাসপাতাল অনেক দূরে। এরকম মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

বারঘড়িয়া ইউনিয়নের সুধী গ্রামের হাফেজ মাওলানা ইউসুফ বলেন, ডাক্তার জেহাদ খান খুব ভালো মানুষ। তিনি জামিয়া ইমদাদিয়ার ছাত্র ছিলেন। এরকম মানুষ এমপি হলে করিমগঞ্জবাসী উপকৃত হবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত