বীরগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা ৩ জনকে জরিমানা

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে বীরগঞ্জের প্রকাশ্যে  ধুমপান বিরোধী অভিযান পরিচালনা করেছে বীরগঞ্জ উপজেলা  প্রশাসন। এ সময় প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ৩ জনকে জরিমানা করে। এসময় ধূমপান আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

শনিবার ৩১ মে ২০২৫ দুপুরে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় প্রকাশ্যে ধুম পান করায় কৃষ্ণ মোহন রায় (৭০) কে ৫০টাকা, দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করার অপরাধে রবিউল ইসলাম (৪৪) কে ৩০০টাকা ও মোঃ শাহাজান আলী (৩৫) কে ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। এসময় তিনি বিভিন্ন খাওয়ার হোটেলে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এর  জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে প্রশাসনকে সহযোগিতা কর‍তে বলেন।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ জনসাধারণকে বলেন, ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত আইন ২০১৩) মতে বিড়ি সিগারেট ও জর্দ্দার বিজ্ঞাপন লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী এবং কোম্পানি হাট-বাজারে, পান দোকান ও মুদির দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে বা পোস্টার লাগিয়ে ক্রেতাদের আকর্ষণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত