বীরগঞ্জে লিচু পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Share

শনিবার (২৪ মে ২০২৫) বিকাল ৫ টার দিকে বীরগঞ্জ উপজেলার নাগরগঞ্জে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তি হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার ৫নং ছোট বালিয়া ইউনিয়নের বানিয়া পাড়ার জ্যোতিষ চন্দ্র বর্মনের ছেলে একাদশ শ্রেণীর ছাত্র ও লিচু শ্রমিক নারায়ণ চন্দ্র বর্মন (২০)। আহত হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার রঞ্জিতের রায়ের ছেলে বকুল চন্দ্র বর্মন (১৯), তিনি বর্তমানে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরি-সাগরি গ্রামের মুর্তজার বাগান তরিকুল ইসলাম নামক ব্যক্তি চুক্তি করে নিয়েছে। তার মাধ্যমে লিচু পাড়ার শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে, গাছের উপর বিদ্যুৎ এর তারের সঙ্গে সংস্পর্শে শকের মাধ্যমে মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত