দিনাজপুরে একদিনে ৮ জনের মরদেহ উদ্ধার

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে একদিনে আটজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এছাড়া জেলায় আরও তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে জেলার বীরগঞ্জের চাউলিয়া গ্রামে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি বাহা বেসরা (৫৫) নিহত হন। একই রাতে হাকিমপুর উপজেলার বাওনা আলিহাট গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী বৃষ্টি (১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই রাতে উপজেলার ঈশ্বরপুর গ্রামের মো. আজিজার রহমানের ছেলে মুনসুর আলী খোকা (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে বিরল উপজেলার ফরক্কাবাদ মল্লাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে তৌফিকুজ্জামান (৪৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নবাবগঞ্জ উপজেলার মালভবানীপুর গ্রামের সোহরাফ হোসেনের মেয়ে সাথী আকতার (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শনিবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার নাফানগন ইউনিয়নের ধনীপাড়া গ্রামের বাসিন্দা মোমিনের ছয়মাস বয়সের শিশু সন্তান আরফান গলায় লিচুর বিচি আটকে মারা গেছে। এদিন সকালে নবাবগঞ্জে খয়ের গুনি গ্রামের পাশে করতোয়া নদীতে অজ্ঞাতপরিচয় (৪৫) ব্যক্তির মরদেহ ভেসে উঠে।

বিকেল সাড়ে ৫টায় জেলার বীরগঞ্জের মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ কলোনিপাড়া লিচু বাগান হতে লিচুপাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নারায়ণ চন্দ্র বর্মণ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. নিলয় দাস বলেন, বিদ্যুতায়িত হয়ে আহত দুজনের মধ্যে নারায়ণ চন্দ্র বর্মণ হাসপাতালে আসার আগে মারা গেছেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত