দিনাজপুরে ডিএনসি-র অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ মে-২০২৫) সকাল ৭ টায় ডিএনসি’র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের দক্ষিন পার্শ্বে হানিফ পরিবহন বাসের ভিতর তল্লাশি করে, এ্যামফিটামিনযুক্ত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো দিনাজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনেশতলা রায় সাহেব বাড়ির মৃত নিজাম উদ্দিন এর ছেলে মোঃ ইকবাল (৭০) এর নিকট পাওয়া যায়। উদ্ধারকৃত ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা।

এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মোঃ ইকবাল (৭০)-কে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত