বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত- ৪

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ট্রা‌ক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালকসহ ঠাকুরগাঁও জেলার হিসাব রক্ষক অফিসের ৪ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন একই অফিসের আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তারা সবাই ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৯.০৫.২০২৫) সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার হিসাবরক্ষক অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) ও গাড়িচালক মানিক হোসেন। আর আহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার আজগর আলী ছেলে মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ৭ জন নোয়া মাইক্রোবাসে ট্রেনিংয়ের জন্য ঠাকুরগাঁও জেলার হিসাবরক্ষক অফিসে কর্মরত ৭ জন রংপুর যাচ্ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জের বাবলুর ফার্ম নামকস্থানে অপরপ্রান্ত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে চারজনের প্রাণহানি ঘটে। আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন কাজ করছেন।

ওসি আরও বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪