দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী নিয়মিত অভিযান চলমান রয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল’২০২৫) ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন সুন্দরবন নতুন ভুষিরবন্দর ২নং সুন্দরবন ইউনিয়নের রংপুর টু পঞ্চগড় গামী পাকা রাস্তা হাইওয়ে রোডে তৃপ্তি ফিলিং স্টেশন এর সামনে, রংপুর হইতে পঞ্চগড় গামী জাহেদা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে ২ জনের কাছে ৬ শত করে মোট ১২শত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে।

আটকৃত আসামীরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বৃদ্দা বাগিস গ্রামের মৃত আলা বক্স-এর পুত্র মোঃ কাসেম আলী (৫২) ও পানিমাছকুটি গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ সুজাত হোসেন (৪০)।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সরণীর ১০(ক) ধারায় দিনাজপুর কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এসকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪