বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে মাদকাসক্ত ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে জাহিদ হাসান জনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলা পৌরশহরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, সোমবার রাতের খাবার খেয়ে অন্য ঘরে ঘুমাতে যান জাহিদ। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শয়ন ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। নেশাগ্রস্তর কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে এলাকাবাসীদের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদের সুরতহাল রিপোর্ট ও আলামত সংগ্রহ করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামাল হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত