বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিলো ইউনেস্কো

Share

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এই ঘোষণা দেন সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা। জাতিসংঘের এই সংস্থাটি সারাবিশ্বের শিক্ষা, বিজ্ঞান, সংষ্কৃতির বিভিন্ন শাখা নিয়ে কাজ করে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে।

বিশেষ সতর্কতার সাথে ওই দলিল ভবিষ্যতের জন্য সংরক্ষণও করে সংস্থাটি। এজন্য তারা বিবেচনায় নেয়, ওই বিষয়টি সময়ের প্রেক্ষিতে কতটা গুরুত্বপূর্ণ ছিল ও মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করেছিলো। আর একাজে সুপারিশ করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি।

এই কমিটি বঙ্গবন্ধুর ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিতে এবং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে সুপরিশ করেছিলো। এই রেজিস্টারে বর্তমান ৪২৭টি দলিল ও দর্শনীয় জিনিস রয়েছে।

এই স্বীকৃতিতে সন্তুষ্টি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এক বিবৃতিতে তিনি বলেছেন, এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধ বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবে সারাবিশ্ব।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত