বাঙালির শোকাবহ ১৫ আগস্ট আজ

Share

বাঙালির শোকাবহ ১৫ আগস্ট আজ। জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী। পঁচাত্তরের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতির জনককে। বিশিষ্টজনদের মতে, বাংলাদেশ ও বাঙালি চেতনাকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবেই ঘটানো হয়েছিল ১৫ আগস্ট ট্র্যাজেডি।

রাজনীতির কবি, অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন সংগ্রামী, বাঙালির প্রাণের নেতা শেখ মুজিবুর রহমান। যার পরিচিতি বঙ্গবন্ধু নামে। বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে বাঙালির হৃদয়ে জায়গা করে নেন, জাতির জনক হিসেবে।

ইতিহাসের এই মহানায়ককে পঁচাত্তরের ১৫ ই আগষ্ট নৃশংসভাবে হত্যা করে বিপথগামী সেনা সদস্যরা। ঘাতকদের বুলেট কেড়ে নেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছাসহ পরিবারের অন্য সদস্যদেরও।

ওরা রেহাই দেয়নি নারীসহ সবার আদরের ছোট্ট শিশু রাসেলকেও। তবে, দেশের বাইরে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান মুজিবকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। মর্মস্পর্শী সেই ট্র্যাজেডি জাতিকে ঠেলে দেয় এক গভীর অনিশ্চয়তায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মনে করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠার মহানায়ক। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এই আজীবন সংগ্রামীকে হত্যার মধ্যদিয়ে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে। শুধু কোনো দিবসে নয়, প্রতি মুহুর্তেই বঙ্গবন্ধুকে স্মরণ-অনুসরনের তাগিদ দেন এই শিক্ষাবিদ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত