জামালপুরে দুই বোনকে গলা কেটে হত্যা

Share

জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামে দুই বোনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে এই ঘটনা ঘটে। নিহত সহোদররা হলো লুবনা ও ভাবনা। লুবনা মানাবিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ও ভাবনা বালুআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের প্রবাসী শামীম হোসেনের দুই মেয়েকে বাড়িতে রেখে মা তাসলিমা মঙ্গলবার জেলা শহরের বটতলা এলাকায় বাবার বাড়িতে যান।

বুধবার সকালে বাড়িতে গিয়ে ঘরে ঢুকে মেঝেতে দুই মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে বলে জানায় পুলিশ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত