বাড়ি বাড়ি গিয়ে চলছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদের কাজ

Share

বাড়ি বাড়ি গিয়ে চলছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদের কাজ। তা চলবে ৯ আগস্ট পর্যন্ত। দুই হাজার সালের পয়লা জানুয়ারির আগে যাদের জন্ম তারাই এ তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন। এজন্য সবার সহযোগিতা আশা করছেন সংশ্লিষ্টরা ।

২০১৫ সালে বাড়ি বাড়ি গিয়ে করা হালনাগাদ তালিকায় দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১০ কোটি ১৯ লাখ । ওই তালিকায় ৩৫ লাখ ভোটার অর্ন্তভূক্ত হতে পারেননি বলে ধারণা নির্বাচন কমিশনের ।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাদ পড়া সেই ভোটারদের পাশাপাশি নতুনদেরও এবারের তালিকায় আনার কাজ শুরু হয়েছে । এজন্য সারা দেশেই কাজ করে যাচ্ছেন তথ্য সংগ্রহকারিরা। সাড়া মিলছে বেশ ভালো ।

এ তালিকায় ভোটার হিসেবে নাম লেখাতে পারছেন বিদেশে থাকা বাংলাদেশের নাগরিকরাও। তাদের সুবিধার জন্য সংশ্লিষ্ট নির্বাচন অফিসে চালু রয়েছে ওয়ান ষ্টপ সার্ভিস । শিক্ষা কার্যক্রমকে ব্যাহত না করেই এ কাজ করানো হচ্ছে স্কুলের শিক্ষকদের দিয়ে। এ কাজে আগের চেয়ে তাদের সম্মানিও কিছুটা বেড়েছে । তথ্য সংগ্রহকারিরা বলছেন, আগের চেয়ে কাজও সহজে করা যাচ্ছে ।

৯ আগষ্ট পর্যন্ত যারা ভোটার তালিকায় নিজের নাম লেখাতে পারবেন না পরবর্তীতে তারাও সংশ্লিষ্ট নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত