শুরু হলো শোকাবহ আগস্ট

Share

শুরু হলো শোকাবহ আগস্ট। ১৯৭৫ সালের এই মাসে বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার হাত ধরে বাঙালি জাতি পেয়েছে স্বাধীন সোনার বাংলা। লাল সবুজ পতাকার এই স্বপ্নদ্রষ্টা তার জীবদ্দশায় জাতিকে যে দিক-নির্দেশনা দিয়ে গেছেন, তা আজীবন বাঙালির জন্য প্রেরণা হয়ে থাকবে বলে মত বিশিষ্টজনদের।

আর কখনই হয়তো শরীরি বঙ্গবন্ধুকে ফিরে পাবে না বাঙালি। কিন্তু তার হাত ধরে পাওয়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যতদিন থাকবে, ততোদিন বঙ্গবন্ধু উজ্জীবিত প্রদীপের মতোই পথ দেখাবে জাতিকে। দরিদ্র, শ্রমজীবী, মেহনতি মানুষের বন্ধু বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনাই ছিল মানুষের মুক্তি। তাইতো আমৃত্যু বাঙালির স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন, এই আপোষহীন মানুষটি।

তাইতো শোকাবহ আগস্ট এলে জাতি তাকে স্মরণ করে শ্রদ্ধাভরে। ১৯৭৫ সালের এই মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের মতে, বঙ্গবন্ধুর দৈহিক মৃত্যু হলেও, অবিনশ্বর তার রাজনৈতিক প্রজ্ঞা ও আদর্শ।

জাতির যেকোনো সংকটে চিরঅম্লান হয়ে থাকবেন বঙ্গবন্ধু। তার চেতনাকে ধারণ করেই এগিয়ে যাবে বাংলাদেশ। শোকের মাস উপলক্ষে এবারও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত