বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের উপর হামলা

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ভাড়াটে এক দল সন্ত্রাসী দিয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং অতর্কিত হামলা চালায় এ ঘটনায় সাংবাদিক নাজমুল হোসেন ও তার মা সহ ৪ জন আহত হয়ে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

‎মঙ্গলবার ১১ মার্চ দুপুরে বীরগঞ্জ পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ডের মাকড়াই গ্রামের শমসের আলীর বসতভিটায় জমিজমা নিয়ে বিরোধ কে কেন্দ্র এ ঘটনা ঘটেছে।

‎প্রত্যক্ষ দর্শীরা বলেন, খড়ের পুঁজে আগুন লাগিয়ে বাড়িটি জবরদখলের চেষ্টা করে। স্থানীয় লোকজন ও ৯৯৯ এর সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাৎক্ষণিক বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক নাজমুল হোসেন কে দেখতে যান এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার সাংবাদিকগণ সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

‎থানা সূত্রে জানা যায়, মাকড়াই গ্রামের শমসের আলীর বড় ছেলে নাসির ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন যার মামলা নং ১৪, ১২/০৩/২০২৫। খড়ে আগুন লাগিয়ে ও সন্ত্রাসীদের ভাংচুরেরর তান্ডবে প্রায় ১ লক্ষ বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে ও গরু বিক্রয়ের নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে।

‎নাসির ইসলাম বলেন, একই গ্রামের মৃত লাল মোহাম্মদ প্রতিবেশী আমার বাবা কে বসবাস করার জন্য মৌখিক ভাবে ৯ শতাংশ দেয়। সেই মোতাবেক আমার পিতাসহ আমরা সেখানে বসবাস করি। পরবর্তীতে ১৯৮৪ সালে ১৩ শতাংশ জমি ক্রয় করা হয়। ক্রয়কৃত জমি আমাদেরকে বুঝাইয়া না দিয়ে আমাদেরকে উক্ত স্থান হতে উচ্ছেদ করার জন্য ভাড়া করে সন্ত্রাসীদের দিয়ে মারধোর করল।

‎তিনি আরও বলেন, আমাদের কাছে তারা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং বাড়ি ঘরের তালা ভাংচুর করে গরু বিক্রয়ের নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় সাংবাদিক নাজমুল হোসেন(২৪) সহ তার মা জয়গুণ বেগম(৫৫), ভাই আক্তারুল ইসলাম(২৯) আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে। ভাতিজা ফাহিম ইসলাম (১০) গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

‎এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করেন। আরও বলেন, আমি হাসপাতালে দেখতে যাই। এবিষয়ে সাংবাদিক নাজমুল এর ভাই একটি মামলা করেছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত