বীরগঞ্জে নবাগত ইউএনও‍‍`র সাথে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষের মতবিনিময় অনুষ্ঠিত

বীরগঞ্জে নবাগত ইউএনও‍‍`র সাথে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষের    মতবিনিময় অনুষ্ঠিত
Share
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ১২ মার্চ’২০২৫ বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সদ্য যোদানকৃত ইউএনও তানভীর আহমেদের সাথে বীরগঞ্জ প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইটভাটা মালিক সমিতি, শিক্ষক সমিতি, উপজেলা স্কাউট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুশীল সমাজসহ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত ইউএনও কামরুজ্জামান সরকারের কাছ থেকে নবাগত ইউএনও তানভীর আহমেদ দায়িত্ব বুঝে নেন।

জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা তানভীর আহমেদ ৩৫ তম বিসিএস ক্যাডার।

এখানে ইউএনও হিসেবে যোগদানের আগে কুড়িগ্রাম চর রাজিবপুর ইউএনও হিসেবে দায়িত্বরত ছিলেন।

সার্বিক উন্নয়ন ও ভাল কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত