রাঙ্গামাটি সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন

Share

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে ইকো ভ্যালি রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে সাজেক অবকাশ রিসোর্টসহ বাকিগুলোতে ধরে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। আগুন নেভানোর জন্য বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের লোকজন রওনা দিয়েছেন। ইতোমধ্যে আগুনে ১৫ থেকে ১৬টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, আগুন নেভাতে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে ১৫-১৬টি রিসোর্ট পুড়ে গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে কমপক্ষে দুই ঘণ্টা লেগে যাবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, সাজেক আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ও প্রশাসন চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন সাজেকের উদ্দেশে রওনা দিয়েছেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত