একই স্থানে পাল্টাপাল্টি মানববন্ধন

একই স্থানে পাল্টাপাল্টি দুটি মানববন্ধন
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে একই স্থানে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর দাখিল মাদ্রাসার সামনে অত্র মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দের আয়োজনে অত্র মাদ্রাসার শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার জন্য মাদ্রাসার সুপার নূর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযাগ এবং স্বছ নিয়াগকে অসচ্ছ দেখানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মুরারীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যাক্তি মুরারীপুর দাখিল মাদ্রাসার বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা এলাকার কিছু বখাটে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড। তাদের এভাবে অসম্মান করা হচ্ছে আমরা সেটি মানতে পারছি না।

এ সময় উপস্থিত ছিলেন শিবরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও মুরারীপুর উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক ছয়িমদ্দীন, অভিভাবক কাদের মিয়া, আমজাদ আলী, গাওসুল আজমসহ আরো অনেকে।

এর আগে একই স্থানে সকালে মাদ্রাসায় অবৈধভাবে শিক্ষক-কর্মচারী নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বঞ্চিত প্রার্থী শরীফ আহম্মদের সভাপতিত্বে বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহারকারী, দুর্নীতিবাজ, সীমাহীন ঘুষখোর ইউএনও ফজলে এলাহী এবং মুরারীপুর দাখিল মাদ্রাসার সুপার নুর আহম্মেদ যোগসাজশে অবৈধভাবে ৩টি পদে ৫০ লাখ টাকা উৎকোচ নিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার অপরাধে সংশ্লিষ্ট ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান। ইউএনও ফজলে এলাহীকে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার ও মাদ্রাসা সুপার নুর আহম্মদকে চাকরিচ্যুত করা সহ এই অবৈধ নিয়োগ বাতিল করা হোক। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে তাদের যৌক্তিক দাবী কার্যকর করা না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন জুয়েল ইসলাম, গোলাম রইসুল, শাহজাহান, নেতা রইস উদ্দিন ঢালী।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ বলেন, নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষায় মত ২১জন অংশগ্রহন করন। এদের মধ্য ৩ জন নিয়াগ পরীক্ষায় উত্তীর্ণ হয়। এদেরকে বিধি মোতাবেক নিয়াগ প্রদান করা হয়।

এ বিষয় উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, মুরারীপুর দাখিল মাদ্রাসার নিয়াগটি যথাযথ প্রক্রিয়া ও বিধি মোতাবেক সম্পন্ন হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত