ইউএনওর বদলিতে মিষ্টি বিতরণ!

ইউএনও বদলিতে মিষ্টি বিতরণ
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহীর বদলির খবরে এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

জানা গেছে, গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) সরকারি এক প্রজ্ঞাপনে উপজেলার নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীকে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় বদলি করা হয়। সেই সঙ্গে বীরগঞ্জ উপজেলায় সেখানকার ইউএনও মো. তানভীর আহমেদকে ন্যাস্ত করা হয়।

স্থানীয় মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ফজলে এলাহী যোগদানের পর থেকে তার সীমাহীন ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ ক্ষমতার অপব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় কার্যালয়গুলোর কর্মকর্তা ও কর্মচারীরা। তার বিরুদ্ধে হাটবাজার, মাটি ও বালুমহাল ইজারায় অনিয়ম-দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।

আরেক স্থানীয় তোফাজ্জল হোসেন বলেন, ইউএনও এর বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারীতা ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ অন্যায়ভাবে এক শিক্ষককে বরখাস্ত করার অভিযোগ রয়েছে। এ কারণে তার অপসারণ ও শাস্তি চেয়ে এর আগেই মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক ছাত্র-জনতা।

এ বিষয়ে জানতে চাইলে মো. ফজলে এলাহীকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে, তিনি লাইন কেটে দেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত