বীরগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা আতিকুর রহমান রিভা।
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান রিভা (৩৩) নামের এক নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কবিরাজহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রিভা উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মনসুর আলীর ছেলে। সে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে তাকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত