দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সাগর হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাগর হোসেন ফুলবাড়ী উপজেলার হরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুল তালেবের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- মোটরসাইকেলে থাকা পার্বতীপুর উপজেলার আটরাই গ্রামের মতিয়ার রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৬), ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মুক্তার মণ্ডলের ছেলে সাদ্দাম হোসেন (৩২) এবং ট্রাক্টরের চালক উত্তর সুজাপুর গ্রামের সহিদ ইসলামের ছেলে বিশাল হক (১৭)।

স্থানীয়রা জানান, রোববার সকালে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাগর হোসেন, আশরাফুল ও সাদ্দাম হোসেন। পথে হরগোবিন্দপুর এলাকায় একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশের ফাঁকা জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলআরোহী সাগর। এসময় আহত হন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সুত্রঃ বাংলানিউজ২৪

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিবুল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত