শাকিব-শ্রাবন্তীর প্রেম নিয়ে কোলকাতা গরম!

Share

বিনোদন ডেস্কঃ

অপার বাংলার বাংলাভাষী গণমাধ্যমগুলো দিনে দিনে সরগরম হয়ে উঠছে শাকিব খান ও শ্রাবন্তী নাকি প্রেম করছেন এমন খবর নিয়ে। এছাড়া টলিউড তারকাদের খুনসুটিতেও সহকর্মীরা নাকি শ্রাবন্তীকে ‘শ্রাবন্তী খান’ বলেই টিপ্পনী কাটেন। যদিও এসব গল্প প্রকাশ্যে এলেই শাকিব-শ্রাবন্তীরা ‘স্রেফ গুজব’ বলে এড়িয়ে যান।

কিন্তু কলকাতার বেশকিছু দৈনিক ও পাক্ষিকে যখন এ নিয়ে লেখালেখি চলছে তখন আর রাখঢাকে নেই। তবে এ ব্যাপারে শাকিব খান একেবারেই চুপ!

শাকিব খান বলেন, ‘দেখুন, কাজ করতে গেলে একটু-আধটু প্রেমের কথা রটবেই। এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে বিষয়টিকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এটা বলিউডেও হয়।’

কিন্তু বলে রাখা ভালো বলিউডে বেশকিছু প্রেমের গল্প তৈরি হয় ঠিকই, কিন্তু তা ওই নায়ক-নায়িকার কোনো ছবি রিলিজের আগে। সেক্ষেত্রে সম্প্রতি শাকিব খান-শ্রাবন্তীর খুব সহসা নতুন কোনো চলচ্চিত্রের খবর নেই!

কিন্তু শাকিব-শ্রাবন্তীর এই নতুন গুঞ্জনের কারণ কী? আর শোবিজে যা রটে তার যে কিছু ঘটে, বারবার তার প্রমাণ পাওয়া যায়।

উল্লেখ্য, শাকিব খান অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদের পর যেমন সিঙ্গেল রয়েছেন। ঠিক তেমনি একটি নয়, দুটি বিয়ে-সংসার বিচ্ছেদের পর শ্রাবন্তীও এখন সিঙ্গেল। এছাড়া ফেসবুক লাইভেও শাকিব-শ্রাবন্তী একে অপরকে সিঙ্গেল বলে মজা করেন। জনপ্রিয়তার দিক দিয়ে টলিউডে এখন অবধি শাকিব-শ্রাবন্তী জুটিটাই নাকি সবচেয়ে বেশি জনপ্রিয়। নিজেদের মানসিক রসায়ন গভীর বলেই হয়তো এই সাফল্য সম্ভব!

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত