‘অপরূপ বীরগঞ্জ’র চোখে একটি বদলে যাওয়া হাসপাতালের গল্প

Share

বীরগঞ্জ নিউজ ডেস্কঃ

‘অপরূপ বীরগঞ্জ’ বীরগঞ্জের তরুনদের স্বপ্ন পুরণের অবাধ প্রান্তর। বীরগঞ্জের জন্যে ইতিবাচক পরিবর্তনের স্বপ্নে বিভোর থাকে অপরূপ বীরগঞ্জের তরুণদের চোখ। অপরূপ বীরগঞ্জের তরুণরা মনে করেন,সময় ও সভ্যতার পরিবর্তণ এসেছে আর তার সাথে তাল মিলিয়ে মৌলিকতা বজায় রেখে পরিবর্তন হতে হবে নিজেদের।

অপরূপ বীরগঞ্জের স্বাপ্নিক তরুণরা তাই খুজে খুজে বীরগঞ্জের নানা ইতিবাচক পরিবর্তনের দিকগুলো তুলে ধরার চেষ্টা করে। শুধু পরিবর্তন তুলে ধরেই তারা ক্ষ্যান্ত থাকেন এমন নায়। তারা নিজেরাও বীরগঞ্জের মতো একটি উপজেলার পরিবর্তনের কারিগর হিসেবে তৈরী করতে চান নিজেদের।

এরই ধারাবাহিকতায় অপরূপ বীরগঞ্জের মিডিয়া ও সাইবার টিম কাজ করেছে ‘বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের’ একটি ইতিবাচক ও সামল্যমন্ডিত পরিবর্তন নিয়ে। এই অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের চোখে দেখাতে চেয়েছে কিভাবে একটি সরকারী হাসপাতাল সিজার ছাড়া শতভাগ প্রসুতি সেবা দেওয়া যায় ও দিতে হয়।

প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও তথ্যচিত্রে ‘অপরূপ বীরগঞ্জ’ মিডিয়া ও সাইবার টিম দেখাতে চেয়েছে দায়িত্বশীলদের একটু স্বদিচ্ছা আর সচেতনতাই পারে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়ম,অন্যায় ও দূর্ভোগ।

তথ্যচিত্রটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন তৌফিক রয়েল। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন ইচমুন বর্মণ। তথ্যচিত্রটি সমন্বয় করেছেন বদরুল আলম বকুল আর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আতিক হাসান সবুজ।

বিস্তারিত জানতে ভিডিও লিংকে ক্লিক করুনঃ

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত