ফের দূর্ঘটনার কবলে ইউএস বাংলা

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

নতুন করে আবারও ইউএস বাংলা এয়ারলাইন্সের গাফেলতি ধরা পড়েছে এবং একের পর এক দূর্ঘটনার কবলে পড়ছে ইউএস বাংলার বিমানগুলো।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) উড্ডয়ন শুরুর প্রাক্কালেই হঠাৎ এয়ারক্রাফটের নোজগিয়ার অচল হয়ে যায়। এসময় অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর রানওয়ে থেকে সরিয়ে এক পাশে নেওয়া হয় এয়ারক্রাফটটি। উড্ডয়নের আগেই সেই ত্রুটি ধরা পড়ায় অল্পের জন্য বেঁচে যান ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামগামী যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রমতে, গাফেলতির কারণেই এমনটি ঘটেছে।

একটি ফ্লাইট উড্ডয়নের আগে করণীয়গুলো যথাযথ প্রতিপালন না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এই সূত্রমতে, নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার পরও দেশীয় এই বিমান সংস্থাটি সতর্কতামূলক কোনো ব্যবস্থাই নিচ্ছে না।

এ বিষয়ে জানা যায়, ইউএস বাংলার চট্টগ্রামগামী ফ্লাইটটি উড্ডয়নের জন্য রানওয়ে অভিমুখে রওনা হয়। রানওয়েতে যাওয়ার পর এয়ারক্রাফটের নোজ গিয়ারে ত্রুটি দেখা দেয় এবং রানওয়ে ব্লক হয়ে যায়। ঐ সময় অবতরণের জন্য অপেক্ষমাণ অন্যান্য ফ্লাইট তখন নামার অনুমতি পায়নি।
উড্ডয়নের জন্য অপেক্ষমাণ ফ্লাইটগুলোও বিলম্বিত হয়।

গত শুক্রবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার পর এক ঘণ্টারও বেশি সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। এসময় অবতরণের অপেক্ষমাণ ফ্লাইটগুলো আকাশে চক্কর দিতে থাকে। পুরো ঘটনায় বিমানবন্দর এলাকায় বিশেষ সতর্ক দৃষ্টি রাখা হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত