বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি হবেইঃ শিক্ষামন্ত্রী

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হবেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইতিমধ্যেই শিক্ষকদের এ দাবির বিষয়টি নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

আজ সোমবার (১১ জুলাই) সচিবালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্পে এফবিসিসিআইয়ের দেওয়া দু’টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

বেসরকারি শিক্ষকদের অভিযোগ সূত্রে জানা যায়, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত বছর আন্দোলনের পর প্রধানমন্ত্রীর আশ্বাসেই কর্মসূচি স্থগিত করা হয়।

তবে তখন এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এমপিওভুক্তির প্রতিফলন নেই। সেজন্য তারা গতকাল রবিবার (১০ জুন) প্রেসক্লাবের সামনে কর্মসূচির ঘোষণা দেন। যদিও পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি, এমপিওভুক্তি হবে।বাজেটে এ ব্যাপারে বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের যে বরাদ্দ আছে, সেখান থেকেও এটা করা যেতে পারে।কাজেই আমি মনে করি আন্দোলনের দরকার নেই। এমপিওভুক্তি হবেই।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত