রোজা ৩০টি হলে ১৬ জুনের বিশেষ ট্রেন

Share

ডেস্ক রিপোর্টঃ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে বুধবার। এদিন ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। তবে ৩০ রোজা হলে আগামী ১৬ জুন বিশেষ ব্যবস্থায় ট্রেন চালু থাকবে। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিতাংশু চক্রবর্তী বলেন, বুধবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ১৫ জুনের টিকিট। তবে রোজা যদি ৩০টি হয় অর্থাৎ ১৭ জুন ঈদ হয়; তাহলে আগামী ১৬ জুন বিশেষ ব্যবস্থায় ট্রেন চালু থাকবে। ঈদের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে বুধবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে ঈদের আগ্রিম টিকিটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা। টিকিট কাউন্টারের সামনে থেকে শুরু করে মানুষে এই লাইন গিয়ে ঠেকেছে প্রধান সড়কের কাছাকাছি। গত রাত থেকে অপেক্ষমাণ টিকিট প্রত্যাশীদের পদচারণায় স্টেশন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত