ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের জন্য বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ছয়টা থেকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে আগাম টিকিট বিক্রি হচ্ছে।

টিকিট সংগ্রহ করতে ভোর থেকেই বাস কাউন্টারগুলোতে ভিড় জমিয়েছেন টিকিটপ্রত্যাশীরা। সকালে বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারের সামনে আগাম টিকিট কিনতে নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা গেছে। তবে বিক্রির প্রথম দিনেই নির্দিষ্ট দিনের টিকিট না পাওয়ার অভিযোগ করছেন টিকিট প্রত্যাশীরা।

এক টিকিট প্রত্যাশী জানান, টিকিটের দাম বেশি নিচ্ছে। অন্য সময়ে যে টিকিটের দাম ৪৫০ টাকা, সেটা এখন ৫৭০ টাকা নিচ্ছে।

অন্য আরেকজন জানান, দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থেকেও ১৪ তারিখের টিকিট পায়নি। এছাড়া কাউন্টারের লোকজন টিকেট থাকা সত্ত্বেও টিকিট দিচ্ছে না।

কল্যাণপুরে শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার বলেছেন, ‘ঈদের সময় যাত্রী নিয়ে ঢাকা ছাড়লেও আসার সময় বাসে কোনো যাত্রী থাকবে না তাই কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে। ১৭ জুন সম্ভাব্য ঈদুল ফিতরের দিন ধরে ৭ থেকে ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এবার বাসের ফিরতি টিকিট ঢাকা থেকে কাটা যাবে এবং তা অনলাইনেও সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।’

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত