বিদ্যুতের খুটিতে মাদকাসক্ত যুবক; নামলেন সিগারেটের লোভে

Share

বীরগঞ্জ  নিউজ ডেস্কঃ 

সিগারেটের লোভ দেখিয়ে মাদকসেবী এক যুবককে বিদ্যুতের খুঁটির ওপর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের সামনে এই ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই খুঁটিটি জাতীয় গ্রীডের সঞ্চালন লাইন। এ লাইন দিয়ে এক লাখ ৩২ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালিত হয়। এ লাইনের খুঁটির মাথায় ওঠে বসে ছিলেন আনুমানিক ২৬ বছর বয়সী এ যুবক। পরে খবর পেয়ে ফায়ার সর্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম জানান, প্রথমে তারা খুঁটি বেয়ে ওঠে যুবকটিকে নামানোর চেষ্টা করেন। তবে তাদের দেখে যুবকটি আরও ওপরে উঠতে থাকে। এ সময় তারা কৌশল পরিবর্তন করেন।

তিনি জানান, পরে তারা সিগারেট, চিপস ও বিস্কুটের লোভ দেখালে যুবকটি নেমে আসে। সে একজন মাদকসেবী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত