‘বন্দুকযুদ্ধে’ পাঁচ জেলায় ৫ নিহত

Share

বরিশাল, ময়মনসিংহ, ফেনী, যশোর ও দিনাজপুরে পাঁচজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী ও একজন ডাকাত। বরিশালের শায়েস্তাবাদে ডিবি পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। ডিবি পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য মারা গেছে। রাত আড়াইটার দিকে আইচা গ্রামে এ ঘটনা ঘটে।

গোলাগুলির শেষে ঘটনাস্থল গিয়ে একজনের লাশ দেখতে পায় বলে জানায় পুলিশ। এদিকে, ময়মনসিংহ শহরের গনসার মোড়ে ভোররাতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী বিপ্লব নিহত হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। অন্যদিকে, ভোরে ফেনীর ছাগলনাইয়াতে পুলিশের গুলিতে আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ জানায়, সে উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা। এছাড়া, যশোরে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত করেছে পুলিশ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত