বন্ধ হতে চলেছে প্রিয়ঙ্কার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’

Share

বন্ধ হয়ে যাচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার জনপ্রিয় টিভি সিরিজ কোয়ান্টিকো। আরও অনেক সিরিয়ালের মতই কোয়ান্টিকোও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবিসি টিভি নেটওয়ার্ক। প্রসঙ্গত, বর্তমানে কোয়ান্টিকো-র তৃতীয় সিজন চলছে। তা শেষ হয়ে গেলে আপাতত আর মার্কিন টেলিভিশনে দেখা যাবে না প্রিয়ঙ্কাকে। তবে এ বিষয় নিয়ে প্রিয়াঙ্কার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিনেতা কাল পেন সিরিয়ালটির বন্ধ হয়ে যাওয়ার খবর উল্লেখ করে প্রিয়ঙ্কাকে টুইটে বলেছেন, তাহলে একটা সিনেমা করা যাক। জবাবে প্রিয়ঙ্কা জানান, নিশ্চয়, নিশ্চয়। তবে জনপ্রিয় সিরিয়াল বন্ধ হয়ে গেলেও প্রিয়ঙ্কার হাতে কিন্তু কাজের অভাব নেই। দুটি হলিউড ছবি করছেন তিনি। ইতিমধ্যেই অভিনয় করেছেন ডয়েন জনসনের সঙ্গে বেওয়াচ ছবিতে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত