মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

Share

টানা ছয় ঘন্টার চেষ্টায় রাজধানীর পল্লবীতে ইলিয়াস মোল্লা বস্তির আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘর। দগ্ধ ও আহত বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, নাশকতা। অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি।

সোমবার সকালের আলো এমন অন্ধকার হবে মধ্যরাতেও তা বুঝে উঠতে পারেনি রাজধানী পল্লবীর ইলিয়াস মোল্লা বস্তির বাসিন্দারা। রবিবার রাত সাড়ে তিনটার দিকে লাগা আগুন চোখের পলকে কয়লা করে দেয় তাদের সংসার। কেড়ে নেয় দিন এনে দিন খাওয়া হতভাগ্যদের সহায় সম্বল। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি কোনো মহলের পরিকল্পিত ঘটনা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। ক্ষতিগ্রস্তদের অভিযোগ তদন্তের আশ্বাসও দেন তিনি। বস্তির সরু গলি ও পানি স্বল্পতার কারনে আগুন নিয়ন্ত্রণে বেশ সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে। তাদের ২১টি ইউনিট সোমবার সকাল পৌনে আটটার দিকে আগুন নেভায়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত