ডিএনসিসি উপ-নির্বাচন তিন মাসের জন্য স্থগিত

Share

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের জারি করা এ বিষয়ক তফসিল এবং সার্কুলারের ওপর স্থগিতাদেশ দিয়ে সকালে এ রুল জারি করা হয়।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের একটি বেঞ্চ থেকে রুলটি জারি করা হয়। সিটি কর্পোরেশনে নতুন ওয়ার্ড হিসেবে অন্তর্ভূক্ত, ভাটারা ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যানরা উপ-নির্বাচন স্থগিত চেয়ে আলাদা দু’টি রিট করেছিলেন। তাতে বলা হয়েছিলো, তারা সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত হলেও এখন পর্যন্ত নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। তাই, তারা মেয়র পদে প্রার্থী হতে পারছেন না।

মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে হাইকোর্টের বেঞ্চে রিট দুটির শুনানী হলে বুধবার আদেশের দিন ধার্য করা হয়। সেসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নির্বাচন স্থগিতের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। এদিকে, হাইকোর্টের অপর একটি বেঞ্চ থেকে আগামী ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়া হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত