হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ সারা দেশ

Share

হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ সারা দেশ। বিপর্যস্ত জনজীবন। জেকে বসা শীতের তোড়ে শিশু ও বৃদ্ধরা ভুগছে নানা রোগে। কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো দুই শিশু। গরম কাপড়ের অভাবে বিভিন্ন জেলার দরিদ্র ও ছিন্নমূলরা।

শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়। জেলার দুই লাখ দুস্থ শীতার্তের বিপরীতে এ পর্যন্ত মাত্র ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দিনাজপুরে ঠাণ্ডা বাতাসের সাথে বৃষ্টির মতো ঝরছে গুড়ি গুড়ি কুয়াশা। এতে জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। গত ২৪ ঘণ্টায় শীত জনিত রোগে মারা গেছে আরো দুই শিশু।

এনিয়ে কুড়িগ্রামে শীতে আটজনের মৃত্যু হয়েছে। পৌষের শেষের শীতে জবুথবু লালমনিরহাটের জনজীবনও। ঠাণ্ডা বাতাসে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া দিনমজুর, ছিন্নমুল ও চরাঞ্চলের মানুষ।

কনকনে ঠাণ্ডার সাথে বাতাসে চরম জবুথবু উত্তরের জেলা জয়পুরহাটের মানুষও। গাইবান্ধায় সরকারিভাবে শীতবস্ত্র বিতরন করা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। উদ্বেগজনকহারে হাসপাতালে শিশুদের ভীড় বাড়ছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত