উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

Share

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)। দেশ–বিদেশের শুভাকাঙ্ক্ষী ও দাতাবৃন্দের সহযোগিতায় সংস্থাটি এবার ১০০টি শীতবস্ত্র উপহার দিয়েছে।

প্রথম ধাপে, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীতে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কে এম কুতুব উদ্দিন, জেজেএস-এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক জনাব মো. ইউসুফ আলী, ইউআরডিপি’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির হোসেন, সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সদস্যবৃন্দ।

ইউআরডিপি-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বলেন, “উত্তরাঞ্চলের তৃণমূল মানুষ দীর্ঘদিন ধরেই নানা সুবিধা থেকে বঞ্চিত। আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। সকল শুভাকাঙ্ক্ষী ও দাতাদের প্রতি আহ্বান, আপনারা আমাদের পাশে থাকুন। আপনার সহযোগিতায় শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।”

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত