বীরগঞ্জে যানযট নিরসনে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী

বীরগঞ্জে যানযট নিরসনে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীিরগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পৌর ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে।
এই কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়কের নিমসার বাজার এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সেনাক্যাম্পের সদস্যরা দায়িত্ব পালন করছে।

শুক্রবার (২৮মার্চ) সেনাক্যাম্পের দায়িত্বরত সিরাজ এর নেতৃত্বে সেনা সদস্যরা যানজট নিরসনে কাজ শুরু করেন। এছাড়াও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ করছে।

সেনা কর্মকর্তা জানান,বীরগঞ্জ উপজেলা সদরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কটি অতি গুরুত্বপূর্ণ সড়ক, এ সড়কটির বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে যাত্রী ওঠা নামা, উল্টো পথে গাড়ি চলাচল, সড়কের উপর অবৈধ স্থাপনা, নিষিদ্ধ থ্রি হুইলার চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ সকল বিষয় মাথায় নিয়ে ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান, পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত যানজট নিরসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত