বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ের আত্মহত্যা

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে ৭ বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে ‘আত্মহত্যা’ করেছেন মা -মেয়ে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের দূলর্ভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের রতন চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী রায়(৩৫) ও তার মেয়ে তনি রানী রায় (৭)।

মা-মেয়ের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, এনজিওর কিস্তির টাকা নিয়ে দুই-তিন দিন ধরে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। স্বামী রতন কোন কাজকর্ম না করে অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত, সেই টাকা জোগাড় করতে সংসারে প্রায় কলহ লেগে থাকত।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক হোসেন জানায়, সন্ধ্যার সময় ববিতা রানী ও তার মেয়ে তনি রানী রায়কে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। মৃত্যু কারণ জানা যায়নি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে এটা আমার জেনেছি। কিন্তু কি কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছে তা এখনো জানতে পারিনি। সঠিক ঘটনা উদঘাটনের তদন্ত করা হবে, নিহতদের -মেয়ের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত