গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ
Share

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার ধর্মপ্রাণ মুসলিমগণ।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর উপজেলার পাকেরহাটের শাপলা চত্বরে এই মানববন্ধন করেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করে পাকেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।

তারা আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্ব মানবতাই আজ ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবৈধ দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনের ওপর হামলা করে আসছে৷ তারা শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, পুরো গাজা উপত্যকা দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। সাহরিরত ফিলিস্তিনিদের ওপর হামলার মধ্যদিয়ে ইসরায়েল বিশ্ববাসীকে জায়ন পলিটিক্স বাস্তবায়নের বার্তা দিয়েছে। এটা বিশ্বমানবতার ওপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

গাঁজার ফ্লেভারে আসছে কোকা-কোলা

আন্তর্জাতিক ডেস্কঃ দুনিয়া ব্যাপি ক্যাফেইনভিত্তিক কোমল পানীয়র জন্য বেশ জনপ্রিয় কোকা-কোলা। পরিচিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত