বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক ৬

বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক ৬
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ ১০ হাজার ৫৪০ টাকা উদ্ধারসহ ৬ জুয়ারুকে গ্রেফতার করেছে পুলিশ। 

‎পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার সামাজিক বন থেকে জুয়া খেলা অবস্থায় পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সাবেক মেম্বার কাঞ্চু শেখ(৪৫), পৌরসভার মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন(৫২), হাটখোলা এলাকার রমজান আলীর ছেলে আনিছুর রহমান(৪০), মাকড়াই সুজালপুর এলাকার অমূল্য চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায়(৩৫), পৌরসভার মাকড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু ইসলাম(৪০), পৌরসভার মাকড়াই গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে  হামিদুল ইসলাম(৩০) কে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে বীরগঞ্জ থানার একটি চৌকস টিম। 

‎ ‎বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত  বলেন, ৬ জন জুয়ারুর বিরুদ্ধে জুয়া নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ২৪, তারিখ ২১/০৩/২০২৫। তাদের দিনাজপুর আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরও বলেন, বীরগঞ্জে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চল থেকে মাদক ও জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। এ উপজেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

‎ সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত বীরগঞ্জ থানা পুলিশ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত