বীরগঞ্জে ক্রেতা সেজে চুরি আটক দুই নারী

বীরগঞ্জে ক্রেতা সেজে চুরি আটক দুই নারী
Share

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ক্রেতা সেজে প্রতারণার অভিযোগে জনতা কর্তৃক দুই নারীকে পুলিশে সোপর্দ। মঙ্গলবার বিকেলে পৌরশহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে মনোয়ারা বেগম ও রাবেয়া খাতুন নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন- দিনাজপুর কোতোয়ালি থানার রাজবাড়ী তাসলিপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী মোছঃ মনোয়ারা বেগম ও কালিতলা নিউ মার্কেট এলাকার মোতাহার ইসলামের স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন।

স্থানীয়রা জানান,গতকাল মঙ্গলবার বিকেলে প্রতারক চক্রের একটি গ্রুপে নারীসহ আরও কয়েকজন সদস্যের সংঘবদ্ধ চক্রটি ঈদকে ঘিরে পৌরশহরের বিভিন্ন শপিং মহল, জুয়েলারি দোকান ও গার্মেন্টস এর দোকানে গিয়ে প্রতারণার মাধ্যমে মালামাল চুরি করে পালানোর সময় দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ তাদের আটক করেছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল গফুর এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাদের গ্রুপের দুজন নারী সদস্য প্রথমে একটি দোকানে যান। তারা ঠাকুরগাঁও জেলা শহরসহ বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল কৌশলে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা মালামালসহ আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের চুরির মামলায় আদালতে সোর্পদ করা হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত