বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে উভয় সংঘর্ষে নিহত ১, আটক ৫

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত মো. মফিজুল ইসলাম (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজুল ইসলাম উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের মৃত সলিমুউদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, মৃত লতিফুর রহমানের ছেলে মো. হাসিনুর (৩৫)-এর সঙ্গে মফিজুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১০ মার্চ সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মফিজুল ইসলাম গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ১৩ মার্চ রাত ১২টায় তিনি মারা যান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল গফুর বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত