বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বীরগঞ্জে জাতীয় ভিটামিন 'এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
Share

নিজস্ব প্রতিবেদক

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, বীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী,বীরগঞ্জ থানার ওসি মো: আব্দুল গফুর ,বীর মুক্তিযোদ্ধা মো: কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল বাহার, সাধারণ সম্পাদক মো:নমিরুল ইসলাম চৌধুরী সেনা,বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির কারী মো. আজিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান হাবিব,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা, দিনাজপুর পল্লী বিদুৎ সমিতির বীরগঞ্জ জোনালের ডিজিএম ফেরদৌস আলম,স্যানিটারি ইন্সপেক্টর মো. মোহাম্মদ ফরিদ বিন ইসলামসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুধীজন। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা জানান, আগামী ১৫ মার্চ, শনিবার সারাদেশে টিকাদান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ১৪৫ জন (নীল ক্যাপসুল) এবং ১ থেকে ৫ বছর বয়সী ৩৩ হাজার ১৬০ জন শিশুকে (লাল ক্যাপসুল) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৬৪টি কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবীরা সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবেন। ১ম সারির সুপারভাইজার ৩৩ জন
এবং স্বাস্থ্য ও ৯৯ জন পরিবার পরিকল্পনাকর্মী (তদারককারী) দায়িত্ব পালনে রয়েছে। এ বিষয়ে প্রতিটি মসজিদে জুম্মার খুতবা, মাইকিং, মোবাইল এসএমএস, সোশাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স) ব্যাপকভাবে প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles
birol

বিদায় নিলেন আহসান হাবি

সততা ও সময়নিষ্ঠতার এক জীবন্ত প্রতীক মোহাম্মদ আহসান হাবিব। অতি সাধারণ একজন...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস ও আলোচনা সভা -২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য “Yes! We Can End TB:...

বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত