জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম, আটক ১

আহত অবস্থায় হাসপাতালে
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জিল্লুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিন ও সজিবের বিরুদ্ধে।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। পরে জেলার পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার এলাকার মৃত আবু ইয়াহিয়ার ছেলে মাহাবুর ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছেলে সজিব ও তার ভাই শাহিন ইসলামের সাথে সাদেকুল হক ও জিল্লুর রহমানের দ্বন্দ্ব চলছে। সজীব ও শাহীনের স্ত্রী মৌসুমী বেগম ও লায়লী বেগম, শাহিন ইসলামের ছেলে নয়ন ও তার স্ত্রী আফরোজা বেগম সাথে জেলার পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার এলাকার মৃত আবু ইয়াহিয়ার ছেলে মাহাবুর ইসলামসহ নাম না জানা ২-৩ জন অতর্কিত হামলা করে। অভিযোগ এসেছে মারামারির উদ্দেশ্যে শাহিন ৩-৪ জন ছেলেকে বাইরে থেকে নিয়ে আসছিল। এ সময় জিল্লুর রহমান কে মারার উদ্দেশ্যে প্রকাশ্যে ছুরি চালায় সজিব ও মাহবুব, এক পর্যায়ে জিল্লুর রহমান একজনের ছুরি হাত দিয়ে ধরলে অন্যজন ছুরি দিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে এলাকাবাসী বুঝতে পেরে তাদের ধাওয়া দিলে বাইরে থেকে আনা ২-৩ পালিয়ে যায় এবং এলাকাবাসী মাহবুবকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় জিল্লুর রহমান ও মোক্তারসহ আহত হয়েছেন বেশ কয়েক জন। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন পরে একজন কে আটক করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত