দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্র্ধষ ডাকাতি

দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্র্ধষ ডাকাতি
Share
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজের সরকারী শিক্ষকের বাড়িতে অচেতন নাশক স্পে, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কশিগাড়ী গ্রামের উৎপল কুমারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৫/৭ জনের ডাকাত দল তার বাড়ীতে প্রবেশ করে তার পরিবারের সদস্যদের অচেতন নাশক স্পে করে উৎপল কুমারের মেয়েকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাত দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত তিনটার দিকে উৎপল কুমারের বাড়ীর দরজা খুলে তার পরিবারে সবাইকে অচেতন নাশক কিছু স্পে করে তার মেয়েকে জিম্মি করে।

নগদ পঞ্চান্ন হাজার টাকা, এক থেকে দেড় ভরি স্বর্ণ ও ৩২’ স্মার্ট টিভি, ল্যাপটপ, ২টি মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী নিয়ে যা ভুক্তভোগীর মেয়ে উপমা সরকার জানান, ডাকারা আমার ঘরে ডুকার পর আমাকে ঘুম থেকে তুলে তারপর আমাকে হুমকি দেয় যে আমাকে আমাকে মারবে আমার বাবা মাকে মারবে তারপর আমি তাদেরকে কিছু না বলে আমি বলি আপনাদের যা ইচ্ছা হয় তাই করেন। তারপর ওরা আমাকে রুম থেকে বাহিরে নিয়ে যায়।

নিয়ে যাওয়ার পর আমার হাতের ব্যাচ ছিল সেই ব্যাচ ও নুপুরসহ সবকিছু নেওয়ার পর আমাকে ঘরে বেধে রেখে চলে গেছে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে।

আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পুরোপুরি তদন্ত শেষে ঘটনার বিষয় বিস্তারিত জানা যাবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত