দিনজিপুরের চিরিরবন্দরে “তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত, শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দিনজিপুরের চিরিরবন্দরে “তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত, শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় “তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত”, শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবু রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে”।

এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়।

কর্মশালায় উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ সকল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত