দিনাজপুরে বিরলে ১৪ বছরের এক বালককে বলাৎকার

দিনাজপুরে বিরলে ১৪ বছরের এক বালককে বলাৎকার
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরলে ১৪ বছরের এক বালককে বলাৎকারের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। থানার মামলার বাদী জানায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার রাত আনুমানিক ৩ টায় বিরল পৌরসভার অন্তর্গত হুসনা বাজারের রুপালী জুট মিলের পশ্চিম পার্শ্বে এক পুকুর পাড়ে পুকুর পাহারা দেয়ার ঘরের মধ্যে জোরপূর্বক বিরল পৌরসভার জায়নালপাড়া এলাকার ১৪ বছরের এক বালককে বলাৎকার করে বিরল পৌরশহরের হুসনা গ্রামের মৃত দাইমুদ্দিন আহম্মেদ এর ছেলে মোঃ সুমন (৩৫)।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে অভিযুক্ত সুমনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিন্ত করে জানিয়েছেন বালক’কে বলাৎকারের অভিযোগের প্রাথমিক সত্যতা ও ভিকটিমের জবানবন্দি পেক্ষিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় আসামী সুমন (৩৫) কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত